কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে নিজ তহবিল হতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগের নেতা আরফিন খান তনু। বুধবার বিকিলে উপজেলার বিভিন্ন এলাকার ১১০ জনের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামের নিম্ন আয়ের মানুষদের চাল, আলু, ছোলা বুট, খেজুর, মুড়ি ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সালমান আহম্মেদ খান রানা, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ শাখার সভাপতি তহুরুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি জাফরান হোসেন রিফাদ, ছাত্রলীগ নেতা মুন্না, লেমন, রাব্বানী, তুহিন, নিরব প্রমূখ।
খাদ্য সামগ্রী সহায়তাকালে আরফিন খান তনু বলেন, দিন যতই যাচ্ছে সারা বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারণ করছে এই কোভিড-১৯ করোনা ভাইরাস। দিন দিন আমাদের দেশে এর আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তাই আসুন আমরা সরকারের জারিকৃত আদেশ মেনে চলি। অতীব জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়া এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে সকলকে আহবান জানান।