দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবার কার্যালয়ের বাস্তবায়িত শারীরিক দূরত্ব বজায় রেখে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়েছে। বুধবার উপজেলার চন্ডিপুর ও হাবড়া ইউনিয়নের প্রায় ৪ হাজার ৪শ’ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা তুলে দেন দেশসেরা কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
ভবানীপুর রেল লাইনের পূর্বপাশে ফাকা জায়গায় শারীরিক দূরত্ব ৪ ফিট রেখে ষাটোর্ধ্ব নারী-পুরুষ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তারা ভাতা গ্রহন করেন।
চলমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব কার্যকরে ও লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট লাঘবে পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়ের উদ্যোগে ভবানীপুর সোনালী ব্যাংক শাখা বুধবার সকাল থেকে ভবানীপুর রেল স্টেশনে এই আয়োজন করে। করোনাভাইরাস সংক্রমণে অধিক ঝুঁকিতে থাকা এসব ব্যক্তি উপজেলা সমাজসেবার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় বলেন, করোনাভাইরাসের কারণে আর্থিক সংকট সৃষ্টি হলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা স্বাস্থ্য বিধি মেনেই ভাতা বিতরন করা হয়েছে।