নগরীর প্রতিবন্ধী শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশাল উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের (ডিএলআরসি অফিস) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বুধবার উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীলের নেতৃত্বে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব অর্থায়নে নগরীর কাউনিয়া, শিশুপার্ক কলোনী, চরমোনাই খেয়াঘাট কলোনি ও রসুলপুর এলাকার প্রতিবন্ধী শিশু পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
একইদিন আসন্ন রমজান উপলক্ষে করোনার প্রভাবে সরকারের নির্দেশে ঘরে থাকা নিন্মআয়ের দিনমজুর শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, আলু বিতরণ করা হয়। অপরদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালের কাঠালিয়ার কর্মহীন মানুষের মাঝে বুধবার সকালে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী আনোয়ার জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আজাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সদর ইউনিয়নের তিন শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমাদুল হক মনির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, যুবলীগ নেতা মিঠু সিকদার প্রমুখ।