আসন্ন রমজানকে সামনে রেখে করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধী নিন্ম আয়ের জনগোষ্ঠির পণ্যের চাহিদা পূরনের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাসিন্দাদের মাঝে সরকারী মূল্যে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধণ করা হয়েছে। বুধবার সকালে পিঙ্গলাকাঠী বাজারে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধণ করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শহিদ খান। জানা গেছে, নলচিড়া ইউনিয়নের আট শতাধিক বাসিন্দাদের মধ্যে পর্যায়ক্রমে সরকারী মূল্যে টিসিবির তৈল, মসুর ডাল, ছোলা বুট, চিনি ও খেজুর বিতরণ করা হবে। একইদিন পিঙ্গলাকাঠী বাজারের পল্লী চিকিৎসকদের মাঝে ইউপি চেয়ারম্যান পিপিই বিতরণ করেন।