বগুড়ার আদমদীঘিতে সরকারি ২১ বস্তা চাল উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এ সংবাদ লেখা পর্যন্ত কোন থানায় মামলা দায়ের হয়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের চকপাড়ার ইদ্রিস আলীর বাড়ীতে সরকারী চাল মজুদ আছে। গোপন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক আদমদীঘি থানার (তদন্ত) ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইদ্রিস আলীর ঘর থেকে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইদ্রিস আলী পালিয়ে যায়।
এ ব্যাপারে কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, সরকারি চাল পুলিশ উদ্ধার করেছেন। আদমদীঘি থানার (তদন্ত) ওসি আব্দুর রাজ্জাক বলেন ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।