বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের ইয়ার্ড কলোনি মহল্লায় বাড়ির কাজের মেয়েকে ধর্ষন করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত আনছার আলী (৪৬) কে গ্রেপ্তার করে বগুড়া আদালতে প্রেরন করেছে।
মামলা সুত্রে জানা যায়, সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার বাসিন্দা আনছার আলীর বাড়িতে ধর্ষিতা গৃহবধু কাজ করতেন। প্রতিদিনের মতো গত ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ওই গৃহবধূ (২৩) সাংসারিক কাজ করার জন্য আনছার আলীর বাড়িতে যায়। সেখানে কাজ করার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আনছার আলী ওই গৃহবধূকে জোড় পূর্বক ধর্ষন করে। এ সময় ঐ গৃহবধু চিৎকার করলে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে গত ২০ এপ্রিল আদমদীঘি থানায় ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আসামীকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে ও ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারি পরিক্ষার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।