অবশেষে উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার বগুড়াকে লকডাউনের ঘোষনা করা হয়েছে । বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার বিকাল ৪টা থেকে গোটা জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।
জানা গেছে ভয়াবহ মরনব্যাধী নভেল করোন ভাইরাস(কোভিড-১৯)এর সংক্রামক ঝুকি মোকাবেলায় জেলা সিভিল সার্জন অফিসের আবেদনের ভিত্তিতে পরিবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত গোটা জেলাকে অনিদিষ্ট কালের জন্য লকডাউনের ঘোষনা জারী করলো বগুড়া জেলা প্রশাসক মুহাঃ ফয়েজ আহাম্মেদ।
জেলা প্রশাসনের ঘোষনায় আরো উল্লেখ করা হয় যে,উক্ত নির্দেশের আওতায় বগুড়া জেলায় জনসাধারনের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো । অবরুদ্ধ( লক ডাউন)এর আওতায় জাতীয় ও আঞ্চলিক সড়ক মহা সড়ক ও রেল পথে অন্য কোন জেলা ও উপজেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিম্বা এ জেলা হতে অন্য কোন জেলায় যাইতে পারিবেনা ।জেলার আন্তজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশনা জারীতে উল্লেখ করা হয়। এক্ষেত্রে সব ধরনের গনপরিবহন জনসমাগম বন্ধ ঘোষনা করা হয়।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয় যে,জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা,কৃষি পন্য সংগ্রহ ও সরবরাহ বিদ্যুৎ ,গ্যাস,ফায়ার সার্ভিস,টেলিফোন,ইন্টারনেট সংশ্লিষ্ট,ব্যাংকিং সেবা ,ওষধ শিল্প সংশ্লিষ্ট যাবাহন কর্মী সরকারী পরিসেবা এই সরকারী ঘোষনার বাহিরে রাখা হয়েছে।
একই সাথে প্রজ্ঞাপনে সরকার ঘোষিত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহনের হসিয়ারী দেয়া হয় ।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় আরো একজন কোভিড-১৯এতে আক্রান্ত হওয়া এবং হাসপাতালে করোন ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি আরো এক যুবক মৃত্যু বরন করেছে।