বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে এক গৃহকর্মী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ এপ্রিল রাতে শহরের ইয়ার্ড কলোনীর ৫নং ওয়ার্ডের একটি বাসায় ।
এ ঘটনায় সুনিদিষ্ট মামলায় গৃহকর্তা আনসার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে ইয়ার্ড কলোনীর বাসিন্দা ফরিদ খানের পুত্র
ইয়ার্ড কলোনী এলাকার বাসিন্দা ধর্ষিতা গৃহকর্মী (৩৩)এর দায়ের করা অভিযোগের সূত্রে জানা গেছে, বগুড়া শহরের জামিলনগর এলাকার আনসার আলী (৫০)প্রায় ৮/৯বছর আগে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় দ্বিতীয় বিয়ে করেন এবং সেখানেই বস্ববাস শুরু করেন।
পরে গত ৩/৪মাস আগে একই এলাকার ওই দরিদ্র যুবতীকে গৃহকর্মী হিসাবে আনসার আলীর বাড়ীতে কাজ করা শুরু করে।
গত ১৬ এপ্রিল( বৃহস্পতিবার )প্রতিদিনের মত ওই গৃহকর্মীকে কাজের কথা বলে ডেকে আনা হয় । ওই দিন বাসায় স্ত্রী না থাকার সুযোগে লম্পট আনসার আলীর জোর করে তাকে জোরপূর্বক ধর্ষন করে। এসময় সে চিৎকার করার তাকে মারপিট ও ভয়ভীতি দেখিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয়া হয় । পরে বিষয়টি জানা জানি ঠেকাতে আনসার আলীর পক্ষে একটি মহল বিশেষ মামলাটি ধামা চাপা দেবার চেষ্টা করে।
পরে গত সোমবার সন্ধ্যায় ধর্ষনের শিকার ওই গৃহকর্মী স্বশরীরে আদমদীঘি থানায় হাজির হয়ে বিষয়টি অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আনসার আলী গ্রেপ্তার এবং অভিযোগটি মামলা হিসাবে নথী ভুক্ত করে।
এ বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ( ওসি সার্বিক)জালাল উদ্দিন জানান, আসামী আদালতের মাধ্যমে কারাগারে এবং ধর্ষিতাকে মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরন করা হয়।