বগুড়ায় করোনা ভাইরাসের উপস্বর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা এক যুবক মারা গেছেন। মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একটি দায়িত্বশীল।
এ বিষয়ে আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বিষয়টি নিশ্চিত করে এফএনএস’কে জানান, বগুড়া শহরের সাবগ্রাম এলাকার বাসিন্দা ওই যুবক গত ১৮ এপ্রিল জ্বর শর্দি কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান মৃত ব্যাক্তির নমুনা রির্পোট এখনো পাওয়া যায়নি।
এদিকে মৃত ব্যাক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েই মারা গেছেণ কি না তা নিশ্চিত নয়।
উল্লেখ্য ইত্ব পূর্বেও একই এলাকায় একজন অটো চালক জ্বর শর্দি কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তার মৃত্যু হয়। তবে হাসপাতাল সূত্র নিশ্চিত করে ওই ব্যাক্তির নমুনা রির্পোটে কোভিড-১৯ এর নেগেটিভ উল্লখ করা হয়।