বগুড়ার আদমদীঘিতে আরো এক ব্যাক্তি নভেল করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। উপজেলার সান্তাহার পৌর শহরের বাসিন্দা এবং পেশায় ট্রাক
চালকের শরীরে কোভিড-১৯ পজেটিভ নিশ্চিত হয়েছে। এ নিয়ে উপজেলার মোট ২জন কোভিড-১৯ এ আক্রান্ত হল।
এর আগে উপজেলায় ঢাকা থেকে ছুটিতে আসা এক পুলিশ সদস্য কোভিড-১৯ আক্রান্ত হন। বর্তমানে তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটের আইসিলেশনে রাখা হয়েছে।
এদিকে গতকাল ২১এপ্রিল আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বশীর সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের বাসিন্দা ট্রাক চালক বর্তমানে নারায়নগঞ্জ শহরে বস্ববাস করছিলেন। গত ১৪ এপ্রিল তারিখ রাতের বেলায় তিনি বাড়ীতে আসেন।পরে তার শরীরে জ্বর শর্দি কাশির লক্ষন প্রকাশ পায়। পরে তিনি ১৫এপ্রিল তিনি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে আসেন। এ বিষয়ে স্বাস্থ্য কর্মকতার্ ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান, ওই সময় তার করোনা উপস্বর্গ থাকায় নিয়মনুযায়ী তিন দিনের মাথায় ১৮এপ্রিল তারিখে তার শরীর থেকে নমুনা সংগ্রহের পর তা রাজশাহীতে প্রেরন করা হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা পত্র দিয়ে হোমকরাইন্টাইনে রাখা হয়।
তিনি জানান,মঙ্গলবার রাজশাহী থেকে রির্পোটে ওই ট্রাক চালকের শরীরে কোভিড-১৯ পজেটিভ বলে তাদের জানানো হয়। ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, শেষ খবর পর্যন্ত ওই ব্যাক্তি এবং তার স্ত্রী সহ তার পরিবারের সকল সদস্যকে বগুড়া মোহা আলী হাসপাতালের আইসোলেশনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেণ।
উল্লেখ্য এর আগে আদমদীঘিতে পুলশ সদস্য কোভিট -১৯ পজেটিভ হবার কারণে গোটা উপজেলাকে লকডাউন ঘোষনা করে স্থানীয় প্রশাসন।