বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ দাবী মেনে না নেয়ায় দলীয় নেতার মাদক সেবী পুত্র ও তার সহযোগিদের হাতে লান্ছিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সূমন।
এঘটনায় আটক মোস্তাকিন জাহিদ ওরফে মুন্না(৩০) নামের এক যুবককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক । ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় সারিয়াকন্দি এলাকায় ।
জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় সরকারী খাদ্য গোডাউনের ভেতর প্রবেশ করে কয়েকজন মাদক সেবী । এসময় সারিয়াকান্দি আওয়ামী লীগের বিশিষ্ঠ নেতা জাহিদুল ইসলামের মাদক সেবী পুত্র মোস্তাকিন এর নের্তৃতে তার ওপর ৩ সঙ্গী সারিয়াকান্দি উপজেলা খাদ্য গোদাউনে অবৈধ ভাবে প্রবেশ করে । এসময় তারা খাদ্য গোডাউনের নিরাপত্তা কর্মী মতিয়ার রহমানের নিকট চাল দাবী করে। এতে অপারকতা দেখালে নিরাপত্তা কর্মী মতিয়ার ও তার স্ত্রীকে বেধড়ক ভাবে মারপিট করে তারা । এঘটনার সংবাদে সেখানে যান পৌর মেয়র আলমগীর শাহী সূমন। এসময় তিনি তাদের শাষন করে সেখান থেকে চলে যেতে বলায় মাদকসেবীরা এসময় তার কাছে চাল দাবী করে এবং তাকে শারীরিক ভাবে লান্ছিত করে।
এদিকে এঘটনা জানতে পেরে লোকজন সেখানে গেলে ৩জন পালিয়ে গেলেও মোস্তাকিনকে আটক করে জনতা ।
পরে খবর পেয়ে সারিয়াকান্দি উপজেলার ইউএনও মুহা রাশেল মিয়া সেখানে যান এবং আটক মোস্তাকিনকে সরকারী কর্মচারী মতিয়ার ওতার স্ত্রীকে শারীরিক ভাবে মারপিট করার অভিযোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে গতকাল মেয়র শাহী ও সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
এদিকে এ বিষয়ে কথা বলার জন্য সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাঃ রাশেল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে এফএনএস’কে বলেন, মেয়রকে লান্ছিত করার বিষয়ে তিনি জানেন না । তবে তিনি বলেন, সরকারী কর্মচারী ও তার স্ত্রীকে মারধোর করার অপরাধে মোস্তাকিনকে এক মাসের বিনা শ্রম কারাদন্ড দেয়া হয়েছে।