গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মসজিদের হুজুরকে মারপিট করায় সহোদর দুই ভাইকে ভ্র্যামমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান ১০ দিনের করে বিনাশ্রম জেল দিয়েছেন। জানা গেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার চন্দ্র গ্রাম জামে মসজিদের হুজুর সরকারি আদেশ মোতাবেক মসজিদে নামাজ পড়ার কথা বললে চন্দ্র গ্রামের জহুরুল ইসলামের দুই ছেলে মিথন মিয়া ও মিলু মিয়ার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে দুই ভাইকে আটক করে । রাতেই ভ্র্যামমান আদালতের বিচারক প্রত্যেকে ১০ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন।