গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক রাজমিস্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার সতিরজান গ্রামের ছেরাপ উদ্দিনের ছেলে ছামিউল ইসলাম (৫৫) নিজ শয়ন ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক ভাবে জানা গেছে সে দীর্ঘদিন থেকে মানুষিক রোগে ভুগছিল। কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে। কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।