রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকদের জন্য ১’শ উন্নতমানের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি। সোমবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দরা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজুর হাতে পিপিই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সংগঠক আব্দুর রাজ্জাক, শাফিয়ার রহমান, আলতাব হোসেন, মেরিনা লাভলী, খন্দকার ফখরুল আনাম বেঞ্জু প্রমুখ।