কিশোরগঞ্জে কৃষকলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উ হদদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও সুতারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ২ শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল,২ কেজি আলু,১ প্যাকেট লবন,২ কেজি করল্লা,২ কেজি চিচিংগা।