নভেল করোনা ভাইরাস সংক্রামন রোধে কঠোর অবস্থান দেখাতে শুরু করেছে বগুড়া পুলিশ। একই সাথে শহরে যানবাহন নিয়ন্ত্রনে কঠোর অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ ইউনিট ।
বিনা কারনে ঘোড়াঘুড়ি ও মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। এসময় প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল ও আরোহীদের বিরুদ্ধে বিভিন্ন কারনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে প্রথম বারের মত বগুড়া পুলিশের অভিযানে অযথা লক্ষ ভ্রষ্ট চলাচলে এবং অযথা ঘড়াঘুড়ি কারনে শতাধিক পথচারীকে বৈশাখের কাঠ ফাঁটা রোদে বসিয়ে রেখে অভিনব কায়দায় শাস্তি দেয়া হয়েছে।
জানা গেছে, গতকাল রবিবার সকাল থেকেই নভেল করোন ভাইরাসরে সংক্রামক রোধে এবং শহরে মানুষের চলা চলে সেনা বাহিনীর পাশা পাশি বগুড়া সদর পুলিশ কঠোর অবস্থান নেয় । সদর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) এসএম বদিউজ্জামান ,তদন্ত ইন্সপেক্টর রেজাউল আলম এর নের্তৃতে সদর পুলিশ , ডিবি ইন্সপেক্টর আসলাম আলী, ইন্সপেক্টর তুহিন এর নের্তৃতে গোয়েন্দা পুলিশ(ডিবি) ইউনিট এর পুলিশ শহরের সাতমাথায় অভিযান শুরু করে।
একই সাথে বগুড়া ট্রাফিক ইন্সপেক্টর রকিকুল ইসলামের নের্তৃতে ট্রাফিক পুলিশ শহরের সাতমাথা সহ শহরের বিভিন্ন অভিযান চালায় ।এসময় টিআই সালেক উদ্দিন,গোলাম ইয়াজদানী তাদের সঙ্গে ছিলেন। এসময় ট্রাফিক বিভাগের অভিযানে ১৪০টি মোটর সাইকেল ও আরোহীদের বিরুদ্ধে সড়ক পরিবহর আইন-২০১৮এর অধিনে মামলা রজু করে।একই সাথে প্রথম বারের মত শহরে সব ধরনের যাবাহন নিয়ন্ত্রনে কার্যক্রম চালানো হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনজাজ (ওসি সার্বিক)এসএম বদিউজ্জামান এর সাথে কথা বলা হলে তিনি জানান, নভেল করোনা ভাইরাসের সংক্রামন রোধে পুলিশ বাহিনী সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিণীর চেষ্টার পরও মানুষ জন অজথা বাহিরে ঘোড়াঘুড়ি করছে। তিনি বলেন , বর্তমান গোটা পৃথিবীর মহ বাংলাদেশেও নভেল করোনা ভাইরাসে মানুষজন আক্রান্ত হচ্ছেন। ধীরে ধীরে এই মরনব্যাধী রোগ আরো বিস্তার লাভ করছে।
এমন পরিস্থিতিতে শহর এবং আশ পাশের এলাকায় লোক জনের চলাফেরা নিয়ন্ত্রনে পুলিশ তাদের কঠোরতা বাড়াতে বাধ্য হয়েছে। তিনি বলেন,বগুড়া পুলিশ সুপার মুহা ঃ আলী আশরাফ ভূঞাঁর দিক নিদেশনায় পুলিশ এবং ট্রাফিক বিভাগ রবিবার সকাল থেকেই তাদের পর্যবেক্ষন এবং অবস্থান বাড়িয়ে অযথা রাস্তায় চলাচল এবং ঘোড়া ঘুড়ি নিরুৎসাহিত করা সহ সকল যানবাহন এবং আরোহীদের কাগজ পত্র পরীক্ষা করা সহ তাদের চলাচলের কারন নিম্চিত হওয়ার জন্য শক্ত অবস্থান নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন , এই অভিযান অব্যাহত এবং ধারাবহিক ভাবে আরো কঠোর ভাবে পালন করা হবে।