করোনা সচেতনতায় মাঠে নেমেছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন। করিমগঞ্জ-তাড়াইলের অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণেরও উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে সাধারণ মানুষদের মাঝে কয়েক হাজার সাবান, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন আলহাজ্ব এরশাদ উদ্দিন। করোনাভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক পাশাপাশি অসহায়-দুঃস্থদের মাঝে ১ম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করার পরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাস্তায় সাধারণ মানুষদের মাঝে সাবান, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন।
আলহাজ্ব এরশাদ উদ্দিন বলেন, করোনা ভাইরাস একটি সারা বিশ্বের মহামারী ভাইরাস সংক্রমণ রোগ। এই ভাইরাস থেকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধাপে কাজ করব যদি আল্লাহ সহায় থাকেন।যেমন আমাদের প্রথম ধাপ ছিল সচেতনতা বৃদ্ধি করা, পরবর্তী ধাপ চাল ডাল বিতরন। প্রথম ধাপে আমি শুরু করেছি আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা । যার ফলে ঐ ছাত্রী তার পুরো পরিবার ও আশেপাশের পরিবারকে বুঝাতে সক্ষম হবে। তাই আমি আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক ছাত্রীর বাড়ি বাড়ি যেয়ে তাদের হাতে তুলে দিয়েছি মাস্ক,বারবার হাত ধোয়ার জন্য সাবান ও লিফলেট । তিনি জানান, ২০ এপ্রিল প্রায় ৯০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রি দেওয়া হবে। এখন ফোনে যারা চাইতেছে তাদেরকে দিতেছি। আমার সহায়তা অব্যাহত থাকবে।
এলাকাবাসী জানান, তিনি সব সময় এলাকাবাসীর সাথে ছিলেন থাকবেন। কেউ ঈর্ষান্বিত হয়ে উনার সমাজসেবার গতিকে থামাতে পারবেন না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুতেই তিনি মাঠে নেমেছেন,মানুষকে সতর্ক করে লিফলেট ও মাস্ক ও সাবান বিতরণ করেছেন। এবার রমজানকে সামনে রেখে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে তিনি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘দেশ অবরুদ্ধ করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষার জন্য। তাই খেটে খাওয়া মানুষ আজ অসহায়। আমি ইতিমধ্যে প্রত্যেকটা ইউনিয়নের খুব অসহায়দের তালিকা করে রেখেছি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরন শুরু করব ১ সপ্তাহ পর থেকে। কারন সামনে রমজান। তাই রমজানে যতটুকু কস্ট লাগব করা যায় চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কারনে আজকের এই স্ট্যাটাস তা হল অনেকেই আছেন কারো কাছে হাত পাততে পারেনা। তাই একটা মোবাইল নাম্বার দেওয়া হল ০১৭ ০৭৬০ ৯৯০১ । আপনারা সংকোচবোধ না করে যোগাযোগ করবেন। সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী আপনার বাসায় পৌছে দেওয়া হবে। মোবাইল প্রতিদিন ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। সবাই ফেইসবুকের সাথে যুক্ত না। তাই আপনার আশেপাশে এমন কেউ থাকলে উপরের মোবাইল নাম্বারটা দিয়ে সহযোগীতা করবেন’।
তাঁর এ ফেসবুক স্টেটাসে ২১৭জন কমেন্ট করেছেন,৫৭ জন শেয়ার করেছেন এবং ৬১৯ জন লাইক দিয়েছেন।
তাঁর স্টেটাসে অনিরুল ইসলাম লিখেন, ‘খুবই প্রশংসনীয় উদ্যোগ সমাজের সব উচ্চবিত্তশালীরা আপনার মতো এগিয়ে আসা উচিৎ।
মোঃ সোরাফ লিখেন,‘ দোয়া করি ভাই,১৮ কোটি মানুষের হৃদয়ের মনি হয়ে বেঁছে থাকবেন হাজার ও বছর।
সাব্বির রহমান লিখেন, ‘মহৎ কাজ। বাংলাদেশের অনেক মানুষের টাকা অলসভাবে ব্যাংক পরে থাকে । কয়জন এই বা দরিদ্রের জন্য হাত বাড়ায়। এই সংকটের মধ্যেও আপনি আপনার সামর্থ অনুযায়ী দান করে যাচ্ছে। এজন্য আপনাকে স্যালুট জানাই’।
আতিকুল হাসান শান্ত লিখেন, ‘ভাই আপনার মতো লোকেই সাধারন জনগনের প্রতিনিধি হওয়া দরকার,,,কিন্তুু আফসোস সমাজে আছে কিছু চাল চোর’। আরেফিন আকাশ লিখেন,‘খুশি হলাম এরশাদ ভাই, কিছুটা হলেও এলাকাবাসীর হাহাকার দূর হবে ক্লান্তিলগ্নে এসে আপনার সুদূরপ্রসারী হাত বাড়িয়ে দেওয়ায়, আল্লাহ আপনাকে ভালো রাখুক দোয়া করি। আপনাদের মতো যারা শিল্পপতি সবাই দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এই মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকা উচিত।
শুধু ফেসবুকেই না বাস্তবেও তিনি জনদরদী ও মানবিক অসহায় মানুষের বন্ধু দানবীর বলে পরিচিত। তাঁর সমাজসেবামুলক কর্মকান্ডে এলাকাবাসী ও সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।