করোনা ভাইরাস সংকটে রাজশাহীর বাগমারার যোগীপাড়া ইউয়িনের কর্মহীন হতদরিদ্রদের মাঝে জিআর বরাদ্দের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ৬৫০ জনের মধ্যে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের তত্ত্বাবধানে তালিকাভূক্তদের মধ্যে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এসময় উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের তদারকি করেন ইউনিয়নের নিয়োজিত ট্যাগ কর্মকতা প্রফুল্ল কুমার সরকার ও সচিব আতাউর রহমান। এছাড়াও পুলিশ, সাংবাদিক, ইউনিয়নের ত্রাণ কমিটির সদস্য, ইউপির সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, স্থানীয় ইউপি সদস্য ও ত্রাণ কমিটির সদস্যদের মাধ্যমে তৈরি করা তালিকা এবং পরে উপজেলার কর্মকর্তাদের মাধ্যমে বাছাই করার পর চূড়ান্তভাবে নির্বাচিত ৬৫০ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। তালিকাভূক্ত যেসব ব্যক্তি যথাসময়ে উপস্থিত না হলে পরে তাকে ডেকে এনে চাল দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।