বগুড়ার নন্দীগ্রামে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। রোববার দুপুরে স্কুল মাঠে রণবাঘা বাজার বণিক সমিতি ও দানশীল ব্যক্তিবর্গের উদ্যোগে ২০০ কর্মহীন পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী, ইউনিয়ন আ.লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক সোহেল রানা, রণবাঘা বাজার বণিক সমিতি সভাপতি মিলন কর্মকার, সাধারন সম্পাদক আশাফুদ্দৌলা টিপু প্রমূখ।