বগুড়ার শেরপুর খানপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় কতিপয় প্রভাবশালী ঘর তুলে জায়গা দখলের চেষ্টার ঘটনায় শনিবার সকালে হেমন্ত চন্দ্র রায় বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত রাজকান্ত ছেলে হরি চন্দ্র সরকার, ঝরনা রানী,হিমাংশু চন্দ্র সরকার, মিন্টু সরকার ও অজ্ঞাত ২-৩জন দেশীয় তৈরি অস্ত্রে সজ্জিত হইয়া গত ১৬ এপ্রিল বিকেল ৩টার দিকে হেমন্ত চন্দ্র রায়ের দলিল কৃত সম্পত্তিতে জোর পূর্বক ঘর নির্মান করতে যায়। এ বিষয়ে শুনে হেমন্ত চন্দ্র এলাকার লোকজন কে ডাকিলে ঘর নির্মান না করে বিবাদীগন চলে যায়। কিন্তু ১৮ এপ্রিল আবার ঘর নির্মান কাজ করতে থাকে এ ব্যাপারে নিষেধ করতে গেলে এক পর্যায় হেমন্ত চন্দ্র ও তার পরিবারের সদস্যদের প্রান নাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন। উল্লেখ্য যে একই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধিন আছে।
এ প্রসঙ্গে হরি চন্দ্র সরকারের সাথে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর থানার উপ পুলিশ পরিদর্শক মো.আজাহারের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।