নাটোরের লালপুর বাজার বনিক সমিতির উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় ক্ষুত্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের কর্মচারিদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
রোববার (১৮ এপ্রিল) লালপুর বাজারে বেকার হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের ৩শ কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবদুর রাজ্জাক, লালপুর থানা কর্মকর্তা ইনচার্জ সেলিম রেজা, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, লালপুর বাজার বনিক সমিতির সভাপতি আ.স.ম মাহামুদুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মাজদার রহমান, গোলাম কিবরিয়া, লালপুর বার্তার সম্পাদক আবদুল মোতালেব রায়হান প্রমুখ।