করোনার ভাইরাসের মধ্যে পেটের ক্ষুদা নিবারনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাজশাহীর বাঘা উপজেলার কৃষি শ্রমিকরা কাজের সন্ধানে ছুটছে দেশের বিভিন্ন অঞ্চলে। শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে থেকে অনুমতি নিয়েছে প্রায় দুই হাজার শ্রমিক।
জানা যায়, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে বোরো ধান পাকা শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি ধান কাটা শুরু হবে। এ সময় এই এলাকায় তেমন কোন কাজ থাকে না। এ কারনে অলস দিন কাটে কৃষি শ্রমিকদের। তারপর করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বের হতে না পেরে হাতের জমানো টাকাও শেষ। ধারদেনা করে সংসার চালাতে গিয়ে অনেকেই ঋণগ্রস্থ হয়ে পড়ছে। তাই করোনা ভাইরাসে লকডাউনের কারনে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কাছে থেকে অনুমতি নিয়ে কাজের সন্ধানে ছুটছে কৃষি শ্রমিকরা। ইতিমধ্যেই কিছু এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। ওই অঞ্চলের ধান চাষিরা রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে খোঁজ করে কৃষি শ্রমিক নিয়ে যায়। তাই প্রতিদিন সহস্রাধিক কৃষি শ্রমিকরা নিজ নিজ এলাকা থেকে ট্রাক, ভটভটি ভাড়া করে কাজের সন্ধানে ছুটছে ওইসব অঞ্চলে। গত এক সপ্তাহে প্রায় দুই হাজার শ্রমিক পাড়ি দিয়েছে ওইসব জেলায়।
এ বিষয়ে বাঘা উপজেলার ছাতারী গ্রামের কৃষি শ্রমিক স¤্রাট আলী, রেজাউল করিম, মখলেসুর রহমান, রহমত আলী, আলামিন হোসেন, আলতাফ হোসেনসহ বেশ কয়েকজন কৃষি শ্রমিকদের সাথে শনিবার কথা হয়। তারা উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কাছে অনুমমি নিয়ে নাটোর জেলার সিংগা এলাকায় ধান কাটার কাজে যাবে।
এ সময় তারা জানায়, এখন আমাদের এলাকায় কাজ নেই। এছাড়া করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বের হওয়া নিশেধ। এরমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ধান কাটার কাজে যাবো। তাই আমাদের রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রশাসনকে বলে দিয়েছে। আমরা অনুমতি নিতে এসেছি। কালকে এক সাথে ভটভটি ভাড়া করে প্রায় ৪০ জনের একটি দল ওই এলাকায় যাব।
ওই অঞ্চলে ধান কাটা মাড়াই শেষ হলে তারা ফিরে আসবে নিজ গ্রামে। তবে বিগত বছরগুলোতে এ সময় শ্রমিকরা ট্রেন ও বাসের ছাদে যাতায়াত করতো বেশি। কিন্তু এবার করোনা ভাইরাসের কারনে কোন যানবাহন না চলাচল করায় নিজেরাই গাড়ি ভাড়া করে ধান কাটার সন্ধানে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ইতিমধ্যেই আমার কাছে ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে থেকে প্রায় দুই হাজার ধান কাটা কৃষি শ্রমিক অনুমতি নিয়েছে। অনুমতি নিয়ে অনেকেই তারা এক সাথে ২০-৪০ জনের দল করে গাড়ি ভাড়া করে চলে গেছে।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, ইতিমধ্যে ধান কাটার শ্রমিক অনুমতি নিয়ে ধান কাটতে চলে গেছে। তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।