ফেসবুকে স্বাধীনতা সংগ্রাম ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মন্ত্রিসভার বিভিন্ন কর্মকা- নিয়ে কটূক্তিমূলক এবং উসকানিমূলক পোস্ট দেবার অভিযোগে আহম্মেদ সাব্বির (৩০) নামের এক ছাত্র শিবিরের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশের এক পেইজে সাইবার পুলিশ বগুড়া ইউনিট কৃর্তৃক তাকে গ্রেপ্তারের বিষয়ে উল্লেখ করা হয়।
গ্রেফতারকৃত আহম্মেদ সাব্বির শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও শিয়ালচাপড় গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।
পুলিশের পেইজে আরো উল্লেখ করা হয়, গত শুক্রবার সন্ধ্যার পর বগুড়া সাইবার পুলিশের ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে শাহজাহানপুর উপজেলার শিয়ালচাপড় গ্রামে অভিযান কালে নিজবাড়ী থেকে আহম্মেদ সাব্বিরকে গ্রেফতার করে।
পুলিশ এ সময় তার হেফাজত থেকে ২টি সিম ও ১টি মোবাইল জব্দ করে এদিকে পরে তার দেয়া তথ্যমতে রাতে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকার জিএস নামের একটি ভবন থেকে একটি কম্পিউটার জব্দ করা হয়।
এ বিষয়ে ইন্সটেক্টর মুহাঃ এমরান মাহমুদ তুহিন জানান, আহম্মেদ সাব্বিরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার জন্য আবেদন করেছে সাইবার পুলিশ বগুড়া ইউনিট।
উল্লেখ্য, আটক আহম্মেদ সাব্বির বগুড়া জেলা পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করতো বলে জানায় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ইত্ব পূর্বে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে পুলিশ লাইন্সে ডেকে নিয়ে এসে বেধড়ক ভাবে মারপিট করে। পরে ভুক্ত ভোগী প্রতিকার চেয়ে বগুড়া পুলিশ সুপার বরাবরে আবেদন করেছিল সে।