বগুড়ার শেরপুর সামাজিক দুরত্ব নিশ্চিত করতে রেজিস্ট্রী অফিসের দুধের বাজার পৌরসভার শিশুপার্ক মাঠে স্থানান্তর করেছেন উপজেলা প্রশাসন। ১৮ এপ্রিল সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানার নেতৃত্বে ও শেরপুর থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় বাজারটি স্থানান্তর করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হাতে হ্যান্ড মাইক নিয়ে সাধারন মানুষদের সামাজিক,শারীরিক দূরত্ব বজায় রেখে নিজের কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। জাতে কোনভাবে সাধারন মানুষ বিপদে না পরে এজন্য উপজেলা প্রশাসন থেকে এই উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে বলে জানাযায়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।