বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি আদেশ অমান্য করায় ১৭এপ্রিল সকাল ৯ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত শেরপুর উপজেলার ভবানীপুর বাজার, আম্বইল বাজার, ছোনকা বাজার, ছোনকা কলেজ রোড়, মির্জাপুর বাজার, বনমরিচা, ফুলবাড়ী বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ। এ সময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন আইনে ৭ জনকে মোট ৪০০০ টাকা জরিমানা করেন। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আগত কয়েকজন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনের বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেন।
অপরদিকে,সরকারি বিধিনিষেধ অমান্য করায় সকাল ৯ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত উপজেলার শেরুয়া বটতলা, কেল্লাপোষি বাজার, টুনি পাড়া, বাগড়া বাজার, বাগড়া স্ট্যান্ড, দুবলাগাড়ী, হাসপাতাল রোড, সীমাবাড়ী বাজার, টোলার গেইট, ফজলুর মোড় এলাকায় ৮ জনকে ১০৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলাম রানা। সরকারি বিধিনিষেধ অমান্য করে একের অধিক আরোহী নিয়ে মোটরসাইকেল চলাচল করায় ২জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সন্ধ্যা ৭ টা থেকে হাইওয়ে পুলিশের সহযোগিতায় তিনি পেন্টাগন হোটেলের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মালবাহী ট্রাক ও মাইক্রোবাসে যাত্রী পরিবহন করায় ১ জন মাইক্রোবাস ড্রাইভারকে ৫০০০ টাকা, ৫ জন ট্রাক ও মিনি পিকআপ ড্রাইভারকে মালামালের সাথে কয়েকজন করে যাত্রী পরিবহন করায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন ও ১৮ এপ্রিল বাসষ্ট্যান্ড এলাকায় সরকারি নিশেধ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ টি মামলায় ৫হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।