"ঘরেই থাকুন! জরুরী সেবা নিশ্চিত করছি আমরা" এমন ভাবেই অনলাইন ফেসবুক, ইউটিউব,মোবাইল ও ওয়েব সাইডের মাধ্যেমে সেবা দিচ্ছেন শেরপুর উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন জনপ্রশাসন পদ্দক প্রাপ্ত ও স্বপ্ন ছোয়ার সিড়ির উদ্দ্যেগতা ডা: মো: রায়হান পিএএ।
করোনা মোকাবেলার যুদ্ধে শারীরিক,সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিজের জীবন ও পরিবারকে সুরক্ষায় নিজ নিজ জীবিকা,কর্মসংস্থান আর অর্থনৈতিক আয়ের চাকাকে সচল রাখতে প্রাণীর খামারের যেকোন জরুরি চিকিৎসা সেবা ও পরামর্শে বাড়িতে থেকেই সরাসরি চিকিৎসা প্রদান করছেন তিনি। পাশাপাশি ব্যাক্তি উদ্যগে অসচ্ছল খামারিদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দিচ্ছেন প্রাণীদের বিভিন্ন ধরনের খাবার। মোবাইল নাম্বারের পাশাপাশি ভিডিও কল-স্বপ্ন ছোয়ার সিড়ি,ফেইসবুক মেসেঞ্জার, ব্যাক্তিগত ফেইসবুক মেসেঞ্জার, ইউটিউব চ্যানেল স্বপ্ন ছোয়ার সিঁড়ি সহ ওয়েব সাইডে প্রতিনিয়ত সেবা দিচ্ছেন খামারিদের জাতে করে করোনা সংক্রামনের হাত থেকে যেমন ভাবে রক্ষা পাচ্ছে সবাই তেমনি ঘরে বসে সেবা পাচ্ছে খুবি দ্রুত। এতে খুব সহজেই মানুষ তাদের প্রানীদের চিকিৎসা করতে পারছে। শুধু শেরপুর উপজেলার মধ্যে নয় প্রায় বাংলাদেশের প্রতিটি জেলা থেকে খামারিরা সেবা নিচ্ছে ঘরে বসে। এমন উদ্দ্যেগে যেমন ভাবে মানুষ উপকৃত হচ্ছে তেমন ভাবে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি কম হচ্ছে বলে মনে করছেন সুধি মহল। এইরকম প্রযুক্তি নির্ভর পদ্ধতি মেনে কাজ করলে হয়তো খুব সহজে করোনা সংক্রমন রোধ করা সম্ভব হবে বলেও মনে করেন অনেকে।
এই বিষয়ে উপজেলার এক খামারি ভাইয়ের সাথে কথা বললে তিনি বলেন, রায়হান স্যারের এই কার্যক্রম আসলেই প্রশংসার দাবিদার। কেননা আমরা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে সেবা নিচ্ছি। আমি একজন দেশী মুরগীর খামারি। স্যারের অনুপ্রেরনায় খুব দ্রুত একজন সফল খামারি হতে পেরেছি। আমি যদি অনেক রাত্রিতেও স্যার কে ফোন দেই তিনি কোন সময় বিরক্ত হননা এবং সঙ্গে সঙ্গে আমাকে পরামর্শ দেন। আমি দেখেছি শুধু শেরপুরের খামারিরাই না দেশের বিভিন্ন এলাকার লোক তার কাছ থেকে সেবা নেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: মো: রায়হানের সাথে কথা বললে তিনি জনান, আমি প্রতিদিন উপজেলার মিনিমাম ১শত খামারি সহ বাংলাদেশের বিভিন্ন জেলার খামারি ভাইদের সেবা দিচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে। ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ইমারজেন্সি ভাবে সেবা দিচ্ছি। জাতে করে কোন খামারি ভাই যেন কোনমতে ক্ষতিগ্রস্থ্য না হয়। অপরদিকে ইউটিউব চ্যানেল সহ ওয়েব সাইডে বিভিন্ন পরামর্শের মাধ্যমে উপকৃত হচ্ছে অনেকে। "ঘরেই থাকুন! জরুরী সেবা নিশ্চিত করছি আমরা" এমন শ্লোগানে মানুষকে যেমন ভাবে ঘরে থাকার অনুরোধ করছি তেমন ভাবে মান সম্মত সেবা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত।