প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পুত্র ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য, জাতীয়পার্টির যুগ্ম মহাসচিব, রাহগীর আল মাহি এরশাদ রংপুরের গণমানুষকে এই সংকটময়সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেছেন, বৈশ্বিক মহামারী চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে পুরো দেশজুড়েই চলছে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যের হাহাকার।
সেখানে পিছিয়ে নেই রংপুর সদর আসনের বাসবাসরত জনসাধারণও। তিনি আরো বলেন- বিক্ষোভ বা পল্লীনিবাস ঘেরাও করে কোন সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ এই সংকট পুরো দেশ ও জাতির সংকট। তাই এই সংকট কে মোকাবিলা করতে হবে ধৈর্য্যর সাথে।
পল্লীবন্ধু এরশাদ পুত্র হিসেবে গণমানুষের চাওয়া তাঁর প্রতি একটু বেশীই থাকবে এটাই সত্যি আরো সত্যি যে, সারা দেশের মধ্যে সর্ব প্রথম করোনা ভাইরাস মোকাবিলায়আমিই (সাদ এরশাদ) সর্ব প্রথম রংপুর থেকে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং তা চলমান রয়েছে। টেলিফোনে জানান “পল্লীনিবাস ঘেরাও করে ত্রাণ চাওয়া নিয়ে বিক্ষোভ” শীর্ষক সংবাদ নিয়ে কথা বলার সময়গণমানুষের এই দাবীর প্রতি একমত পোষণ করেছেন। তিনি নিজ উদ্যোগে চেষ্টা করছে রংপুর সদর আসনের মানুষের পাশে দাঁড়ানোর।
এ পর্যন্ত সরকারী কোন বরাদ্দ সংসদ সদস্য হিসেবে তাঁর কাছে এসে পৌঁছেনি। আমি রংপুরের জেলা প্রশাসক এর সাথে আলোচনা করেছি এবং অতি শীঘ্রই রংপুর সদর আসনের মানুষের জন্য সুষ্ঠ ভাবে ত্রাণ সামগ্রী পৌছানোর ব্যবস্থা করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
সুতরাং রংপুরবাসীকে ঘরে থেকে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন রংপুর সদর ৩ আসনের এমপি রাহগির আল মাহি এরশাদ।