নিদিষ্ট দূরত্ব মেনে নোহালী বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিত, পুজারী ৩০০ জনের মাঝে খাদ্য সামগ্রীর উপহার বিতরন করলেন জাপা মহাসচিব ও বিরোধীদলীয় চীপ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ(এমপি) র কন্যা মালিহা তাসনিম জুঁই।
নোহালী ইউনিয়ন থেকে আগত সকলের উদ্দেশ্যে রাঙ্গাঁ কন্যা পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন।
জুঁই বলেন, সারাবিশ্ব আজ থমকে গেছে করোনা ভাইরাস এর মহামারীতে। অন্যান্য দেশের চাইতে আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশ ভাল আছে।কিন্তুু সাবধানতা অবলম্বন না করলে আমাদের ক্ষতির মুখে পরতে হবে।
তাই সকলকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে।একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাহিরে বের হবেননা।আপনাদের এমপির নিজস্ব তহবিল হতে যতটুকু সম্ভব আপনাদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিচ্ছেন।
উপহার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রংপুর জেলা জাতীয় পার্টির সহঃ সাধারন সম্পাদক খতিবর রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ,রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি ও এমপি পিএ শাহিন হোসেন জাকির,নোহালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজিনুর রহমান সহ উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য জাতীয় পার্টির মহাসচিব সংসদ অধিবেশন এ যোগদানের জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।