বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামে মহামারি করোনা ভাইরাস আতংঙ্কে লকডাউন চলার ভিতরে শুক্রবার ফেরিওয়লারা গাভীর দুধ বিক্রয় করতে আসলে বাধাঁদেয়া হয়। বাধাঁদেওয়ার কারেন ফেরিওয়লারা ও তার ভারাটিয়ারা হামলা চালিয়ে চার জনকে আহত করে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের (মল্লিক বাড়ী) ফেরিওয়লারা হারুন মল্লি গত শুক্রবার গাভীর দুধ বিক্রয় করতে গেলে তাকে নিষেধ করে ওই এলাকার রমেশ চন্দ্র করের স্ত্রী অঞ্জলী কর। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে শুক্রবার সকালে হারুন মল্লিককের দুই পুত্র হাচান মল্লিক (৩২) ও হাবিব মল্লিক (৩০) লোকজন নিয়ে অঞ্জলী করের বাড়িতে হামলা চালায়। হামলায় আহত হয় অঞ্জলী কর (৫০), তার পুত্রবধূ ঝর্নাকর (৩০), পুত্র প্রভাত কর (২৭), বড় পুত্র অমিয় কর’কে মারধর করে আহত করে। স্থানীয়রা আহতদের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।
এঘটনায় অমিয় কর বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ(ওসি) মো. আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।