অবশেষে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ পুলিশের হাতে পাকড়াও হলো বগুড়ার সাবগ্রাম এলাকার কুখ্যাত সন্ত্রাসী ,খুনি ও হাফ ডজন মামলার আসামি জুয়েল চন্দ্র দাস(৩৬)। বৃহস্পতিবার রাতে শহরের ২টি ফাঁড়ী পুলিশের যৌথ অভিযানে তাকে পাকড়াও করা হয়।
সে শহরতলীর সাবগ্রাম মালিপাড়া এলাকার বাসিন্দা কালীপদ দাস ওরফে মনোরঞ্জন দাসের ছেলে।
পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহিদুলের নের্তৃতে বগুড়া ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ ও ইন্সপেক্টর জামিরুল ও এসআই বেলালের নের্তৃতে নারুলী ফাঁড়ী পুলিশের যৌথ দল প্রথমে জানতে পারে খুন সন্ত্রাস চাঁদাবাজী দখল বাজী সহ পুলিশের তালিকা ভুক্ত কমপক্ষে ৭টি মামলার আসামি জুয়েল অস্ত্র সহ শহরের দত্তবাড়ীতে অবস্থান করছে। অভিযানে সেখানে তাকে না পাওয়া গেলে পুলিশের যৌথ দলটি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আবারো অভিযান শুরু করে।
পুলিশ এ সময় নিশ্চিত হয় আসামি জুয়েল তার বাড়ীতে অবস্থান করছে। এ সময় তারা দলবল বৃদ্ধি করে মালিপাড়া এলাকায় জুয়েলের বাড়ী ঘেড়াও করে। বিষয়টি একসময় টের পেয়ে জুয়েল তার গুলি ভর্তি পিস্তলটি বাড়ীর ভেতরে একটি গর্তে ইট চাপা দেয় পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় প্রথমে তাকে পাকড়াও করে পুলিশ। পরে তার দেখিয়ে দেয়া স্থান থেকে বিদেশী ৭দশমিক ৬২ বোরের ১টি পিস্তল ২টি ম্যাগাজিন ও ১রাউন্ড গুলি উদ্ধার করে তারা।
পুলিশ জানায় তার বিরুদ্ধে খুন অস্ত্রবাজী,রাহাজানী ছিনতাই সহ বিভিন্ন অপরাধে কমপক্ষে ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত পুলিশ তাকে খুঁজছিল। এদিকে তার এই গ্রেপ্তারের খবরে গোটা অস্ত্ররের বাসিন্দাদের মধ্য স্বস্তি ফিরে এসেছে।