বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হওয়ার কিছু পর অটো চালক এক ব্যাক্তি মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার পর রাতে তার মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তির বাড়ী বগুড়া শহরতলীর সাবগ্রাম চাঁন্দপাড়া গ্রামে। তিনি একজন অটো চালক।বাড়িতে তার একটি মুদী দোকান আছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ওই ব্যাক্তির চিকিৎসাধিন অবস্থায় মারা যাবার বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন কি না এবং তার শরীরে করোনা ভাইরাসের জীবানু ছিল কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
তবে আগামীকাল তার নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহের পর তা রাজশাহী মেডিকেলে পাঠানো হবে বলে জানান, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক(আর এমও )ডাঃ শফিক আমিন কাজল।
হাসপাতালে এই দায়িত্বশীল অধিকারী আরো জানান, মৃত ব্যাক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তিনি জ্বর,শর্দি কাশি ও শ্বাসকষ্ট সহ পাতলা পায়খানার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এসেছিলেন তিনি। পরে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ওই ব্যাক্তির মৃত্যু সংবাদ নিশ্চিত হবার পর পরই তার বাড়ী সহ আশপাশের বাড়ীগুলি লকডাউন করে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) এস এম বদিউজ্জামান।