বগুড়ার শিবগঞ্জের পল্লীতে বিদ্যুৎ পিষ্ট হয়ে রেজাউল করিম (৩৮) নামের এক কৃষক মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছেন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার চককানু গ্রামে।
নিহত রেজাউল করিম উপজেলার আটমূল ইউনিয়নের চককানু গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
জানা গেছে , কৃষক রেজাউল করিম বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী জমিতে ঘাস কেটে বাড়ী ফিরার পথে পরিত্যাক্ত বিদু্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
এব্যাপারে মৃত রেজাউলের বড় ভাই হুমায়ন কবীর বলেন, আমার ভাই ঘাস কেটে বাড়ী ফিরার পথে অসাবধানতা বসত বিদ্যুতের পরিত্যাক্ত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু বরণ করে। থানা অফিসার ইনচার্জ(ওসি সার্বিক ) মুহা ঃ মিজানুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।