বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিণী কর্তৃক ইউপি সদস্য সহ তার স্ত্রীকে বেধরক ভাবে মারপিট করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য বিপ্লব (৪৮) বৃহস্পতিবার সকালে ভ্যান যোগে দাড়িদহ বাজারে যাওয়ার সময় ছোট ছেলেদের বিবাদ এর জের কে কেন্দ্র করে কালাইহাট্টা গ্রামের আফছার আলীর ছেলে ইমুন, বাবু মিয়া ও শিমুল সহ অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় ইউপি সদস্য ও তার সহধর্মনী বিউটী বেগম কে বেধরক ভাবে মারপিট করে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। বর্তমানে শিবগঞ্জ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে ইউপি সদস্য বিপ্লব বলেন, আমার ছেলের সহিত প্রতিপক্ষের ছেলের মধ্যে খেলাধূলা নিয়ে ঝগড়া বিবাদ হয়। বিষয়টি প্রতিপক্ষকে বললে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমাদেরকে বেধরক ভাবে মারপিট করে আহত করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।