করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিতলেন জুভেন্টাসের দুই ফুটবলার ড্যানিলি রুগানি ও ব্লেইস মাতুইদি। এক বিবৃতিতে জুভেন্টাস ক্লাব নিজেদের ওয়েবসাইটে এক খবর নিশ্চিত করেছে। গেল ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন ফ্রান্সের মিডফিল্ডার মাতুইদি। এক সপ্তাহ পর আক্রান্তের তালিকায় নাম তুলেন ইতালির ডিফেন্ডার রুগানি। কিন্তু ঐসময় দু’জনের কারোরই করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। এরপর চিকিৎসকের শরনাপন্ন হন মাতুইদি-রুগানি। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তারা এখন সুস্থ হয়ে উঠেছেন। সম্প্রতি দু’বার করে পরীক্ষা করা হয় মাতুইদি-রুগানির। দু’জনেরই ফল নেগেটিভ এসেছে বলে জানায় জুভেন্টাস। খবর বাসস।