বগুড়ার শাজাহানপুরে প্রাইভেট চাপায় আব্দুল জলিল (৫৬) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাজাপুর পশ্চিমপাড়ায় এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি নিজেই তার প্রাইভেটকার চালিয়ে রাস্তা দিয়ে এলাকার খরনা বন্দরের দিকে যাচ্ছিলেন। এসময় সাজাপুর পশ্চিমপাড়া এলাকায় প্রাইভেটকারের সামনের একটি চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানদার আব্দুল জলিল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।
বগুড়ার শজিমেক হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির এস আই আজিজ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।