২০১৯-২০২০ইং অর্থ বছরের খরিফ-১/২০২০-২১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার আদমদীঘিতে বৃহস্পতিবার বেলা ১১টায় বিনা মুল্যে বীজ ও সার ৬১০ জন কৃষকের মাঝে বিতরন করা হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যন্যাদের বক্তব্য রাখেন আদমদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মিহির কুমার সরকার, আনোয়ার হোসাইন, এসএপিপিও সাইফুল ইসলাম, সংশ্লিষ্ট ব্লকের এসএএও মিজানুর রহমান, খাদেমুল মাসুদ, আব্দুল কুদ্দুস প্রমুখ।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে ৬১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এবং ১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনা মূল্যে পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করেন।