করোনাভাইরাস এর সংক্রমণ রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন তাই সাধারণ মানুষ সরকারী নির্দেশনা মেনে সুরক্ষিত থাকতে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। সমাজে সৃষ্ট হয়েছে ভিন্ন দুই চিত্র কেউবা নিজেদের সঞ্চয় আর মজুদ থাকা খাদ্য নিয়ে পরিবারের সাথে একান্ত সময় কাটাচ্ছে আবার একশ্রেণীর মানুষ যারা দিন এনে দিন খায় আজ কর্মের অভাবে তারা সবচেয়ে বেশি অনুভব করছে করোনার কি মারাত্মক প্রভাব। কেউবা সহযোগিতা পাচ্ছে আবার কেউ আত্মসম্মানের কারণে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছেন না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বগুড়ার শেরপুরে এমনই এক হতদরিদ্র কোন উপায় না পেয়ে শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে নম্বরে কল করলো।
তাদের কাছে পুরো ১ সপ্তাহের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা । মানবতার জয় সর্বদা যা আবারো ফুটেছিল ওই দিনমজুর মানুষটি ও তার স্ত্রী’র অশ্রুসিক্ত নয়নে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্ত লিয়াকত আলী সেখের সাথে কথা বললে তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে স্ব-স্ব উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সচেতন ও পরিচ্ছন্ন থাকার মাধ্যমে দ্রুততম সময়ে এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসময়ে কেউ যেন খাদ্য সঙ্কটে না থাকে মানবিক দিক বিবেচনা করে আশেপাশের সকল কে সহানুভূতির দৃষ্টি রাখার লক্ষ্যে উদ্বার্ত আহব্বান জানান এই কর্মকর্তাা।