বগুড়ার শেরপুরে দুইদিনে ৯ জন কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৫ এপ্রিল উপজেলার খানপুর ইউনিয়নের বিভিন্ন স্থান, ব্রাক বটতলা , শেরুয়া বটতলা , মির্জাপুর বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ। এসময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন আইনে ৫ জনকে মোট ১হাজার ৮শত টাকা জরিমানা করেন।
এছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আগত কয়েকজন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনের বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেন।
অপরদিকে সরকারি বিধিনিষেধ অমান্য করায় উপজেলার আকরামপুর, মহিপুর কলোনী, মহিপুর বাজার, গাড়িদহ বাজার, শেরুয়া বটতলা বাজারে ৩ জনকে ২৫শত টাকা ও ১৬ এপ্রিল পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় খাবার হোটেল খোলা রাখায় ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলাম রানা। এছাড়া তিনি দেশের জলা থেকে আগত ৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন। উক্ত অভিযানে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনবিভিন্ন ে
কে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।