কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে এলাকায় ঘুরে ঘুরে প্রায় ২ শতাধিক ভাসমান, পথশিশু, ছিন্নমুল, গরীব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু।
তিনি বর্তমান সরকারের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে করোনা ভাইরাসের শুরু বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে, জীবাণুনাশক স্প্রে, সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব চিহ্নের কার্যক্রম, চাল, চাল, তেল, আলু, পিঁয়াজ, লিফলেট, মাস্ক ও স্যাভলন সাবান বিতরণ করে আসছে। তার এই মহৎ কার্যক্রমে সার্বিকভাবে সাহযোগীতা করেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা হাসান রহমান, রাতুল, পিয়াল, অনিক, রিদয়, পল্লব, নিলয়, ইয়ামীন, অনিকা, খুশবো, প্লাবন, সৌরভ, বাপ্পী, মেহেদী,সিহাব, স্বাদসহ আরোও অনেকে।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু বলেন, আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করে যাচ্ছি যতদুর সম্ভব ছিন্নমুল, গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান, রান্না করা খাবার, জনসাধারন কে সচেতন করার জন্য লিফলেট, মাস্ক ও স্যাভলন সাবান বিতরন অব্যহত রয়েছে আর ভবিষ্যতে আরোও সাহায্য ও সহযোগীতা অব্যহত থাকবে।