বগুড়ার শেরপুরের পারভবানীপুর বাজারে এলাকায় ভুয়া পুলিশ সেজে বাহিরে থাকা লোকজনদের লাঠিচার্জ করার সময় আটক মনির (৪০)নামের এক ভূয়া পুলিশকে জনতা কর্তৃক আটকের পর ছেড়ে দিয়েছে শেরপুর থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল (বুধবার ) বিকেল ৫ টার দিকে।
জানা গেছে , নন্দীগ্রাম উপজেলার গোহাইল ইউনিয়নের আম্বইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে এনা এন্টারপ্রাইজের ড্রাইভার মনির শেরপুর থানা পুলিশের এসআই পরিচয় দিয়ে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর বাজারে বাহিরে থাকা মানুষদের এলোপাথারি লাঠিচার্জ করতে থাকে।
এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে। পরেস্থানীয়রা শেরপুর থানায় খোজ নিয়ে জানতে পারে তিনি পুলিশ সদস্য নয়। পরে শেরপুর থানার এসআই মো. ফজলুল হক এসে তার বিরুদ্ধে নিয়ে আইনানুগ ব্যবস্থা না নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে ভাইরাল।
এ ব্যাপারে আজাদ নামের এক ব্যাক্তি ফেসবুকে মন্তব্য করে বলেন, এই লোকটি খামারকান্দি বাজারে মেকানিক ছানোয়ারের কাছেও পুলিশ পরিচয় দিয়েছিল।
অন্যদিকে খামারকান্দি ইউপি সদস্য মাজেদুল ইসলাম বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে আমরা আটক করেছিলাম। পরে পুলিশের নিকট দিয়েছিলাম কিন্তু তারা ছেড়ে দিয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই মো. ফজলুল হক বলেন, ওই লোকটির মাথায় সমস্যা আছে। এছাড়াও ওই এলাকার গন্যমান্য ব্যাক্তির জামাই হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।