নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জামিল হোসেন(৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশে সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তিনি মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ি পাটানপাড়া গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে ও পল্লী উন্নয়ন ব্যাংকের হিসাব রক্ষক। জানা যায়, মাছ চাষের পুকুরে পানি দেয়ার জন্য সকালে কাজের ছেলেসহ সেচ পাম্প চালু করেন। বিদ্যুৎ চলে যাওয়ায় ওই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে বিদ্যুৎ আসায় নিজেই সেচপাম্পে সংযোগ দেয়ার সময় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।