মুলাদীতে জমি বিরোধের জেরে ৪জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বাটামারা ইউনিয়নের রামচর গ্রামের সোহরাব সরদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। জানাগেছে মঙ্গলবার সকালে রামচর গ্রামের মৃত করিম খানের ছেলে আইয়ুব আলী খানের নেতৃত্বে ৮/১০জন লোক একই এলাকার সোহরাব সরদারের ক্রয়কৃত জমিতে মাটি কাটা শুরু করলে তারা বাধা দেন। এতে আইয়ুব আলী খান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে সোহরাব সরদার, তার স্ত্রী রেহানা আক্তার, ছেলে বিপ্লব সরদার, মেয়ে পেয়ারা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে মারাতœক জখম করে। এঘটনায় সোহরাব সরদার বাদী হয়ে ১৩জনকে আসামী করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।