মুলাদীতে মৃত ব্যক্তির নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা ও মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান উপজেলার দড়িচরলক্ষ্মীপুর গ্রামের কাজিরহাট এলাকার করোনা আক্রান্ত ব্যক্তি রত্তন সরদারের বাড়ি, পাশ্ববর্তী জসিম হাওলাদার ও জামাল খানের বাড়ি লকডাউন করে দেয়। গত ১২ এপ্রিল সকাল ১০টার দিকে মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলক্ষ্মীপুর গ্রামের মৃত নাসির সরদারের ছেলে রত্তন সরদার (৫৫) হাঁচি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হলে তার নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে রত্তন সরদারের করোনা পজেটিভ রিপোর্ট এলে প্রশাসন বাড়িগুলো লকডাউন করে।