বরিশালের আগৈলঝাড়ায় বিরোধিয় সম্পত্তি নিয়ে আদালতে মামলা থাকায় পরে দখলের চেষ্টা কালে বাঁধাদেওয়া মামলার বাদী সহ তার মাকে টিটিয়ে আহত করেছে। আহত ২জ কে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আগৈলঝাড়া থানায় লিখি অভিযোগ দায়ের।
আহত ও এলাকা সূত্রে জানাগেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁত্রিশিরা গ্রামের মৃত আবদুর সত্তার বাহাদুরের পুত্র মুক্তি শামসুল হক বাহাদুর বাদীহয়ে বিরোধিয় সম্পত্তি নিয়ে বরিশাল বিজ্ঞ আদালতে মামলা দ্বায়ের করেছে।ওই বিরোধিয় সম্পত্তি দখল করতে যায় একই এলাকার মৃত মমিন উদ্দিন বাহাদুরের ছেলে বাদশা বাহাদুর, কালাম বাহাদুর, সুলতান বাহাদুর সহ তাদের দলবল। এ সময় মুক্তি শামসুল হক বাহাদুর (৩৫)বাধা দিলে তাকে উক্তব্যাক্তিরা মাধর করতে থাকে। তাকে বাঁচাতে তার মা সালেহা বেগম(৫০) এগিয়ে আসলে তাকেও মাধর করে। হামলা কারিরা শামসুল হক বাহাদুর ঘরেঢুকে ঘরে থাকা আলমারীর তালা ভেঙ্গে ৫ভরি স্বর্ণালংকার, নগদ ১লক্ষ ৮০ হাজার টাকা ও সম্পত্তির কাগজপত্র নিয়ে যায়। আহতদের ডাক-চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে গুরুতর অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহতের পরিবার থেকে মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে আগৈরঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানায়, তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।