কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের বাজিতপুর বাজার, সরারচর বাজার, দিঘীরপাড় বাজার, হিলচিয়া বাজার, পিরিজপুর বাজার ভাগলপুর জহুরুল ইসলাম সংলগ্ন বিভিন্ন ওষুধ দোকানে হ্যাক্সাসল, ডেটল স্যাবলন একমাস ধরে কোম্পানির রিপ্রেজেটেটিভরা বিভিন্ন ওষুধ দোকানে ওয়াডার কাটলেও এইসব জিনিস করোনা ভাইরাসের কারণে দোকানে দোকানে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন বাজারের ওষুধ ব্যবসায়ীরা জানান ডেটল ও স্যাবলন বাসার ফ্লোর পানি দিয়ে মিশিয়ে দিলে করোনা ভাইরাস থেকে কিছুটা হলেও রোগ ব্যাধির নিরাময় পাওয়া যায়। এ ছাড়া হ্যাক্সাসল হাতের মধ্যে দিয়ে করোনা ভাইরাস থেকে মক্ত পাওয়া যায় বলে অনেকে ধারনা করেন। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রতিনিধি কে জানান, এটা সরকারের কাজ। সাবান দিয়ে হাত ভালো ভাবে ধৌত করলেই করোনা ভাইরাস থেকে নিজেকে মক্ত রাখা যায় বলে মন্তব্য করেন।