বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল ফারুক। বৃহস্পতিবার উপজেলার দাসগ্রাম, বিজরুল, বর্ষন গ্রামে তার ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, সাবান। স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে এই সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল ফারুক।