করোনা ভাইরাসের সংকট সময়ে খাবার নিয়ে চিন্তিত অসহায় দুঃস্থ মানুষ। হাতে কোন কাজ না থাকায় তারা এখন বেকার দিন কাটাচ্ছেন। এসব সহায় সম্বলহীন মানুষের প্রতি মানবতার হাত প্রসারিত করেছেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার সমাজসেবক অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা হায়দার আলী। গতকাল বোনরপাড়ায় তার নিজ বাড়ির উঠান থেকে এলাকার দুঃস্থ অসহায়, প্রতিবন্ধি ও কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। সামাজিক বিচ্ছিন্নতা বজায় রেখে তাদের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন ও সবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় রেল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া রেল স্টেশনের বুকিং সহকারী রায়হান কবির, অ্যাডভোকেট জাহাঙ্গির আলম, সমাজসেবক জহুরুল মোল্লা, মিজানুর রহমান চুন্নু প্রমুখ।