গাইবান্ধার সাঘাটায় একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গোড়েরপাড়া গ্রামের ইউসুব আলীর ছেলে সবুজ মিয়া (২৬)। সে গত ৪ এপ্রিল ঢাকার নারায়নগন্জ থেকে বাড়িতে আসে। সর্দি, জ¦র ও কাশি দেখা দিলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিক্ষা করা হলে করোনা সনাক্ত হয়। কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।