ঘোড়াঘাট পৌর এলাকায় ত্রান বিতরন অব্যাহত আছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যাক্তিগত বরাদ্দের ত্রান সামগ্রী ঘোড়াঘাট পৌর মেয়রের মাধ্যমে ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। গত রবিবার সন্ধার পরে ঘোড়াঘাট পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিন নয়াপাড়া,খড়িকাটা পাড়া,জোলাপাড়া,৪নংওয়ার্ডেরএস,কে,বাজার,ঘাটপাড়া,পূর্বপাড়া,মরিচপাড়া,মিয়াপাড়া,বানিয়াপাড়া,৬নংওয়ার্ডের,চককাঠাল,ইরাদপাড়া,৮নং ওয়ার্ডের কয়েকটি গ্রাম এবং ২৪৫ নং ট্রাক শ্রমিক ইউনিয়নের হত দরিদ্র কয়েকজন শ্রমিকসহ মোট ৪৫৫টি পরিবারের ঘরে ঘরে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন ত্রান সামগ্রী পৌছে দেন। এ সময় উল্লেখিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সহ দিনাজপুর -৬ আসনের এম্বাসেডর ইফতেখার আহমেদ বাবু উপস্থিত ছিলেন।