বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৮ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন। আর গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে মাত্র ১৪ জনকে। পাশাপাশি নতুন করে ২৪ ঘন্টায় বরিশাল নগরী ব্যতিত বিভাগের ছয় জেলায় ২৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে প্রবেশ করেছেন। সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।